1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

আজ পবিত্র ঈদ ই মিলাদুননবী (সা:)

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

 

যাকে সৃষ্টি না করলে আল্লাহ তায়ালা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতেন না , আল্লাহ তায়ালার প্রিয় হাবিব বা বন্ধু আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই হিস সাল্লাম।যিনি আলামিন উপাধিতে ভূষিত হয়েছিলেন সেই আইয়ামি জাহেলিয়াতের যুগে।যিনি মানবজাতির কল্যাণের জন্য অকথ্য নির্যাতন সহ্য করেছেন, অপমানিত হয়েছেন, তাঁর পবিত্র দাঁত শহীদ হয়েছে, হিজরত করেছেন, অনেক কষ্টে ইসলাম বা শান্তি ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে।যীশু খ্রীষ্ট ধর্ম গ্রন্থ ওল্ড টেস্টামেন্ট এর ১৬ তম শ্লোকে উল্লেখ আছে, ” আমি চলিয়া যাইতেছি, ইহার পর যিনি আসিবেন তাহার নাম হইবে আহাম্মদ বা মোহাম্মদ প্রশংসাকারী , তোমরা তাঁহার কথা শুনিও , তাহলে তোমাদের সুফল হইবে।” , এভাবে বিভিন্ন ধর্ম গ্রন্থে রাসূল পাক সাল্লাল্লাহু আলাই হিস সাল্লাম এর আগমনের কথা উল্লেখ আছে।আজ আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ,পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সা:) মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাতের দিন।৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে এই দিনে তিনি ইন্তেকাল করেন। এই আনন্দ অশ্রু দিনে উদাত্বকন্ঠে বলবো,,গাজা উপত্যকাসহ দেশে দেশে যুদ্ধ-বিগ্রহ, অশান্তি আর ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে,,আসুন বিশ্ব মোড়লদের খপ্পরে না পড়ে আমরা ইসলামের বা শান্তির ছায়াতলে এসে ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তির পৃথিবী কায়েম করি।

শেখ মো: আবু আসলাম বাবু
কবি, সাংবাদিক ও কলামিস্ট

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.