যাকে সৃষ্টি না করলে আল্লাহ তায়ালা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতেন না , আল্লাহ তায়ালার প্রিয় হাবিব বা বন্ধু আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই হিস সাল্লাম।যিনি আলামিন উপাধিতে ভূষিত হয়েছিলেন সেই আইয়ামি জাহেলিয়াতের যুগে।যিনি মানবজাতির কল্যাণের জন্য অকথ্য নির্যাতন সহ্য করেছেন, অপমানিত হয়েছেন, তাঁর পবিত্র দাঁত শহীদ হয়েছে, হিজরত করেছেন, অনেক কষ্টে ইসলাম বা শান্তি ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে।যীশু খ্রীষ্ট ধর্ম গ্রন্থ ওল্ড টেস্টামেন্ট এর ১৬ তম শ্লোকে উল্লেখ আছে, " আমি চলিয়া যাইতেছি, ইহার পর যিনি আসিবেন তাহার নাম হইবে আহাম্মদ বা মোহাম্মদ প্রশংসাকারী , তোমরা তাঁহার কথা শুনিও , তাহলে তোমাদের সুফল হইবে।" , এভাবে বিভিন্ন ধর্ম গ্রন্থে রাসূল পাক সাল্লাল্লাহু আলাই হিস সাল্লাম এর আগমনের কথা উল্লেখ আছে।আজ আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ,পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সা:) মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাতের দিন।৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে এই দিনে তিনি ইন্তেকাল করেন। এই আনন্দ অশ্রু দিনে উদাত্বকন্ঠে বলবো,,গাজা উপত্যকাসহ দেশে দেশে যুদ্ধ-বিগ্রহ, অশান্তি আর ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে,,আসুন বিশ্ব মোড়লদের খপ্পরে না পড়ে আমরা ইসলামের বা শান্তির ছায়াতলে এসে ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তির পৃথিবী কায়েম করি।
শেখ মো: আবু আসলাম বাবু
কবি, সাংবাদিক ও কলামিস্ট