1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

 

সোনিয়া তালুকদার।।খুলনার আদালত পাড়ার আলোচিত দুই হত্যাকান্ডে ১৩ জন আাসমির নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সদর থানার ওসি তদন্ত মিজানুর রহমান চার্জশিট দাখিল করেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- এজাজ, কামরুল, শুভ, হাসিব, রোমান, কাউয়া মিরাজ, চিংড়ি পলাশ, সাইফি, মুন্না, লবী গাজী, ইমরান, আরেফিন ও রেজাউল মুন্সি হৃদয়।
মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মাদক ব্যবসা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, খুন ও পূর্ব শত্রুতার জের ধরে আলোচিত এ দুই হত্যাকাণ্ড সংগঠিত হয়।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের আগের দিন রাতে রূপসা উপজেলার আইচগাতি এলাকার সেনেরবাজারে সন্ত্রাসী ইমরানের একটি অফিসে বসে হত্যাকাণ্ডের ছক করা হয়। তারই পরিকল্পনা মোতাবেক ৩০ নভেম্বর আদালতের সামনে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনকে হত্যা করা হয়। আজ বুধবার আদালতে এই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ নভেম্বর আদালতে অস্ত্র মামলায় হাজিরা দিতে আসে খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর দু’সদস্য হাসিব হাওলাদার এবং ফজলে রাব্বি রাজন। হাজিরা শেষে আদালতের সম্মুখে দুই বন্ধু একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের দু’জনের ওপর অতর্কিত হামলা চালায়। সন্তাসীরা তাদের দু’জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.