1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

প্রভাষক’ পরিচয়ের আড়ালে চিকিৎসা ব্যবসা?ফুলতলা চাঁদসী হোমিও চিকিৎসালয় ঘিরে উঠছে নানা প্রশ্ন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

 

বিশেষ প্রতিবেদন।।খুলনার ফুলতলা উপজেলার জামিরা রোডে অবস্থিত “চাঁদসী হোমিও চিকিৎসালয়”-কে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠানটির প্রচারণায় ব্যবহৃত বিভিন্ন পরিচয় ও উপাধি নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং এসব পরিচয়ের আড়ালে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে।প্রতিষ্ঠানটির প্রচারপত্রে “প্রভাষক ডাঃ জয়দেব সরকার”, বি.এ.ডি.এইচ.এম.এস (ঢাকা), বি.এইচ.এম.ই.সি, রেজিস্ট্রেশন নং-২৫৩৯১, কনসালটেন্ট হোমিও প্যাথিক এবং গোল্ড মেডেল অ্যাওয়ার্ড (এইচ.এইচ.এম.এস)—এর মতো বিভিন্ন পরিচয় ব্যবহার করা হয়েছে বলে জানা যায়।তবে অভিযোগ উঠেছে, “প্রভাষক” পরিচয়টি ব্যবহার করে রোগীদের মধ্যে অতিরিক্ত আস্থা তৈরি করা হচ্ছে।স্থানীয় কয়েকজন রোগী ও সচেতন নাগরিকের অভিযোগ, চিকিৎসকের পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, পদমর্যাদা ও পুরস্কারের সত্যতা নিয়ে যথাযথ যাচাই প্রয়োজন।রোগীদের আকৃষ্ট করতে বড় বড় দাবি?প্রচারপত্রে চর্মরোগ, যৌন রোগ, শ্বাসকষ্ট (হাঁপানি), এলার্জি, অর্শ-পাইলস, ভগন্দর এবং মহিলাদের বন্ধ্যাত্বসহ বিভিন্ন জটিল রোগের বিশেষ চিকিৎসার দাবি করা হয়েছে।অভিযোগকারীদের ভাষ্য, এ ধরনের ব্যাপক রোগ নিরাময়ের দাবি দেখে অনেক সাধারণ মানুষ আশ্বস্ত হয়ে চিকিৎসা নিতে আসেন।পরে অনেকে কাঙ্ক্ষিত ফল না পাওয়ার অভিযোগ করেন।

‘প্রভাষক’ পরিচয় নিয়ে প্রশ্ন:অনুসন্ধানে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে “প্রভাষক” শব্দটির ব্যবহার।কোনো ব্যক্তি কোথায়, কোন প্রতিষ্ঠানে, কোন পদে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন—তা স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বিশেষজ্ঞদের মতে, চিকিৎসা পেশায় পরিচয় ও যোগ্যতার তথ্য স্বচ্ছভাবে উপস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রোগীরা চিকিৎসকের পরিচয়ের ওপর আস্থা রেখেই চিকিৎসা গ্রহণ করেন।প্রশাসনের নজরদারি প্রয়োজন সচেতন মহলের দাবি, সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের উচিত—চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা ও রেজিস্ট্রেশন যাচাই করা;“প্রভাষক” পরিচয়ের সত্যতা অনুসন্ধান করা;চিকিৎসা বিজ্ঞাপনে ব্যবহৃত দাবিগুলোর বৈধতা পরীক্ষা করা;রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ থাকলে তদন্ত করা।এবিষয়ে ডাক্তার জয়দেব সরকারের সঙ্গে কথা হলে তিনি বলেন প্রভাষক লেখাটা আমার ভুল হয়েছে আমি এই পোস্টটি ডিলিট করে দিচ্ছি।চিকিৎসা মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত একটি সংবেদনশীল বিষয়।তাই কোনো চিকিৎসক বা প্রতিষ্ঠানের পরিচয়, যোগ্যতা ও সেবার দাবি যাচাই ছাড়া গ্রহণ করা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি অভিযোগের সত্যতা যাচাই না করেও কারও বিরুদ্ধে সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন নয়।চাঁদসী হোমিও চিকিৎসালয় ঘিরে ওঠা অভিযোগের প্রকৃত সত্য উদঘাটনে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.