1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনা ডুমুরিয়ায় ভর্তির অর্থ জোগাড় না হওয়ায় শিক্ষার্থীর জীবনের ইতি

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার।।।খুলনার ডুমুরিয়া উপজেলার লাইন বিলপাবলা গ্রামে অর্থাভাবের কারণে একাদশ শ্রেণিতে ভর্তি হতে না পেরে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, অনামিকা নামের ওই শিক্ষার্থী সম্প্রতি রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করে।সহপাঠীরা ইতোমধ্যে কলেজে ভর্তি হলেও দরিদ্র পিতা আনন্দ বিশ্বাসের পক্ষে ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা সম্ভব হয়নি। পরিবারের পাঁচ সদস্যের ব্যয় ও প্রতিবন্ধী শিশুর দেখাশোনার দায়িত্বে থাকা দিনমজুর পিতার দৈনিক আয়ে সংসার চালানোই ছিল কষ্টকর।ভর্তির টাকা জোগাড়ে কয়েকদিন অপেক্ষা করতে বললেও, অভিমানে বাড়ির সবার অগোচরে অনামিকা নিজের জীবন শেষ করে দেন বলে ধারণা করা হচ্ছে।স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম জানান,“অর্থাভাবে অনেক মেধাবী শিক্ষার্থী লেখাপড়া চালিয়ে যেতে পারছে না।কিছু ক্ষেত্রে দুঃখজনকভাবে এমন আত্মঘাতী ঘটনাও ঘটছে।”এ রিপোর্ট লেখা পর্যন্ত আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.