1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে খানজাহান আলী থানায় মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

 

আতিকুর রহমান।।গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে খানজাহান আলী থানা এলাকায় কর্মরত সকল সাংবাদিকদের উদ্যোগে বুধবার সকাল ১১ টায় ফুলবাড়ীগেট বাসষ্টান্ডে এই মানববন্ধন কর্মসুচি পালনকরা হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত সাংবাদিকগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দাখিল ও বিচারসহ দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি কার্যকরের জন্য আহ্বান জানান।উপস্থিত বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, আর আজকে এই মহান পেশার মহান ব্যক্তিগুলো রয়েছে চরম নিরাপত্তা হীনতায়,যা সমাজ, জাতী ও দেশের জন্য খুবই লজ্জাজনক একটা বিষয়। আমরা অনতিবিলম্বে সাংবাদিক নিরাপত্তা আইন কার্যকর ও বাস্তবায়ন চাই। সমগ্র দেশে যেভাবে সাংবাদিক নির্যাতিত ও হত্যা করা হচ্ছে তা খুবই বেদনাদায়ক একটি বিষয়। আর কোন সাংবাদিক যেন নির্যাতিত না হয়, আর কোন মা-বোন ও মায়ের কোল যেন খালি না হয়। আর কোন সন্তানকে যেন কাঁদতে না হয়। সাংবাদিকরা যেন নির্ভীক ও স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালনে সক্ষম হয়। সাংবাদিকতা একটি স্বাধীন পেশা, মহান পেশা আমরা এই স্বাধীন পেশার স্বাধীনতা ও নিরাপত্তা কামনা করি।শুধু তুহিন নয় সমগ্র বাংলাদেশের যত সাংবাদিক নির্যাতিত ও হত্যা হয়েছে আমরা সেই সমস্ত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি অতি দ্রুত বাস্তবায়ন দেখতে চাই।মানবন্ধনে বক্তৃতা করেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দীন, প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন,রিপোটার্স ক্লাবের সভাপতি রাসেল মাহমুদ,এম এ শফি, আসলাম হোসেন, সাইফুল্লাহ তারেক, গাজী মাকুল উদ্দীন, মিয়া বদরুল আলম, অনিমেষ মন্ডল, মোঃ মামুন মোল্লা, আবু দাউদ ইমরান,আনন্দ কুমার স্বর, আতিকুর রহমান বাবু, মিহির রঞ্জন বিশ্বাস, মাশরুজ্জামান সাবু, আলমগীর খান,রিপন ফকির,গাজী জালাল আহমেদ, জাহিদ হোসেন, শামীম হোসেন, ইরানি পারভীন,উত্থান, মেহেদী হাসান,রিমন হোসেন, আনোয়ার হোসেন , আলিফ মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন,কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, ,যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব মাসুম বিল্লাহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.