1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান ভোলার নয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

 

স্টাফ রিপোর্টার।।জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান ভোলার নয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার কাটাখালি প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান, দৈনিক ফলাফল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক লায়ন শেখ মুস্তাফিজুর রহমান।তিনি তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদরা ছিলেন মূলত ছাত্র ও তরুণ সমাজের প্রতিনিধি।যারা সামরিক দমন-পীড়ন, দুর্নীতি, খাদ্য সংকট ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন।তাঁদের অবদানকে স্বরণীয় রাখতে হবে।মনে রাখতে হবে বাংলাদেশে ছাত্র রাজনীতি সবসময়ই গণআন্দোলনের অগ্রভাগে থেকেছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা সেই ধারার উত্তরসূরি হয়ে অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন-তাদের অবদান ভোলার নয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের নির্বাহী পরিচালক শাহবাজ জামান।তিনি তার বক্তব্যে বলেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের মহানায়ক। তাঁদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।তাঁরা প্রমাণ করে গেছেন, সত্য ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করাও এক ধরনের বিজয়।জুলাই আন্দোলনের এই নায়কদের মনে রাখতে হবে শত সহস্র বছর।এ সময় গণঅভ্যুত্থানে শহীদের প্রতি শ্রদ্ধা ও হতাহতদের অবদান স্মরণ করিয়ে বক্তব্য রাখেন মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের পরিচালক মো: জাহাঙ্গীর হোসেন,গবেষক রোটা: শেখ মনির-উজ জামান, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিলজংগ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো: খলিলুর রহমান,সৈয়দ মিজানুর রহমান শান্ত প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.