1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

রূপসায় থানা পুলিশের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার-৩

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।। রূপসা থানা পুলিশ উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে‌।গ্রেপ্তারকৃতরা হচ্ছে খুলনা জেলার রূপসা উপজেলার ডোবা গ্রামের নিখিল দাসের পুত্র নিপুন দাশ (৪১), ডোবা গ্রামের নিখিল মহলীর পুত্র নিপেন মহলী (৪১), নতুন দিয়া গ্রামের মনোরঞ্জন মহান্তর পুত্র অভিজিত মহান্ত (৩০) ।এ সময় আসামিদের নিকট হতে ০১ টি পিস্তল,০১ টি রামদা ও ০১ টি স্টিলের তৈরী চাকু উদ্ধার করা হয়।থানা সূত্রে জানা যায় গত ২১ জুলাই সোমবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় রূপসা থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান স্থানীয় জনতা কর্তৃক জানতে পারে যে, জনৈক ব্যক্তি সঙ্গীয় ৩-৪ জনসহ ৫নং ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামে পথচারীদের অস্ত্র দেখিয়ে মারধর করেছে। সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি অনুসন্ধান করেন। তিনি অভিযুক্তদের পরিচয় উদঘাটন করে তাদের গ্রেপ্তারের নিমিত্তে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন এবং গুপ্তচর নিয়োগ করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ২২ জুলাই মঙ্গলবার সকাল ০৭.৪০ ঘটিকায় পুলিশ জানতে পারে যে দুষ্কৃতিকারীরা ডোবা গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার ভিতরে নর্নিয়া বিলের মধ্যে ঘেরের বাসায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অফিসার্স ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একদল চৌকস টিম ও শিয়ালী পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হন। অনুমান ০৮.৫০ ঘটিকার সময় থানাধীন ৫নং ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামস্থ ডোবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় পৌঁছালে ধৃত আসামীদেরকে দেশীয় অস্ত্র-সস্ত্র সহ দেখতে পায়। তখন পুলিশ স্থানীয় জনতার সহায়তায় দুষ্কৃতিকারীদের সশস্ত্র অবস্থায় ঘিরে ফেলে। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র, রামদা, চাকু ছিল। দুষ্কৃতিকারীদেরকে পুলিশ এবং জনতার মানববন্ধনের মাধ্যমে ঘিরে রেখে তাদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানিয়ে দীর্ঘ সময় ধরে সমঝতা করতে থাকে। এক পর্যায়ে অনুমান ১০:৪০ ঘটিকার সময় কৌশলে তাদের কাছে পৌঁছে গিয়ে পুলিশ ও জনতা সকলে একযোগে জাপটে ধরে ধস্তাধস্তি করে তাদেরকে নিরস্ত্র করে। এ সময় তাদের হাত থেকে রামদা, চাকু উদ্ধার করে ১১.০৫ ঘটিকায় জব্দ তালিকা মুলে জব্দ করে। আসামীদের কে থানা হাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে তারা তাদের হেফাজতে আগ্নেয়াস্ত্র রাখার কথা স্বীকার করে। তখন পুলিশ ধৃত আসামী নিপুন এর দেখানো মতে রূপসা থানাধীন ৫নং ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামস্থ নরনিয়া বিলে ধৃত আসামী নিপুনের মৎস্য ঘেরের পূর্ব উত্তর কোনায় টিনের তৈরি বাসার মধ্যে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় উল্লেখিত আলামত জব্দ করেন। ধৃত আসামীগনকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, দীর্ঘ দিন যাবত অজ্ঞাতনামা বিভিন্ন স্থান হইতে অস্ত্র সংগ্রহ করিয়া নিজ হেফাজতে রাখিয়া ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে অপরাধ মুলক কার্যক্রম করে বলিয়া স্বীকার করে। বর্ণিত আসামীগন অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রাখিয়া The Arms Act, 1878 এর 19A ধারার অপরাধ করিয়াছে। ধৃত আসামিদের নামে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.