1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে শক্ত পদক্ষেপ নিতে হবে: বললেন এড.মনা

  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

 

ইমরুল ইসলাম ইমন।।খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন,মানুষ পরিবহন সেক্টরের নাম শুনলেই চাঁদাবাজ ও মাফিয়া সেক্টর মনে করে। জনগণের ভিতর এমন ধারণা সৃষ্টি হয়েছে।কারন এ সেক্টর থেকে পরিবহণ নেতারা প্রতিদিন কোটি কোটি টাকা লুটপাট করছে, এ তকমা থেকে বের হয়ে আসতে হবে।পরিবহন সেক্টর হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। এখানে লাখ লাখ পরিবহন শ্রমিক ও তদের পরিবার এই জীবিকার উপর নির্ভরশীল। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সকলকে শক্ত পদক্ষেপ নিতে হবে।বুধবার ৯ জুলাই সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিশেষ সাধারণ সভা এবং প্রয়াত শ্রমিক পরিবারের মাঝে এককালীন নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।মো. জাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।বক্তব্য রাখেন, সেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ, বদরুল আণাম খান, জাকির ইকবাল বাপ্পি, কাজী মহিদুল ইসলাম প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.