1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় সার্কিট হাউজ মাঠে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।। খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন সোমবার (৭ জুলাই) বিকালে সার্কিট হাউজ মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, সুবজ প্রাণবন্ত এবং টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবুজ বিপ্লবের বিকল্প নেই। এই বিপ্লবের সফলতা আনতে অবশ্যই গাছ লাগাতে হবে। সবাইকে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলেই পরিবেশের ভ্যারসাম্য রক্ষা পাবে।তিনি বলেন, সরকারি ভূমিগুলোতে বনায়ন করে পরিবেশরক্ষা ও জীববৈচিত্র সংরক্ষণে সরকার কাজ করে যাচ্ছে। আমাদের এ অঞ্চল পরিবেশগত ঝুকির মধ্যে রয়েছে। বনের গাছ যেন অযথা কাটা না হয় সে দিকে নজর দিতে হবে। সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে একত্রে কাজ করতে হবে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বন সংরক্ষক ইমরান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনিসুজ্জামান ও নাসারি মালিক সমিতির সভাপতি বদরুল আলম রয়েল বক্তৃতা করেন।স্বাগত বক্তৃতা করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।মেলায় মোট ৬১টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এই মেলা তিন সপ্তাহ পর্যন্ত চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.