1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

নগরীতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গুলি

  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।নগরীতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ৫ জুলাই রাত আনুমানিক ০১ টার দিকে রোহান নামের ঐ যুবককে তার নিজ বাসা থেকে ডেকে নিয়ে তার পায়ে গুলি করে দুর্বৃত্তরা।লবনচরা থানার মুজাহিদ পাড়া ৫ নং গলিতে এই ঘটনাটি ঘটে।গুলিবিদ্ধ যুবকের নাম মেহেদী হাসান রোহান (২৩), তার বাবার নাম বাবুল শেখ।রোহানের ভাষ্যমতে তিনজন ব্যক্তি যাদের দুজনের মুখে মাস্ক ও একজন হেলমেট পরিহিত অবস্থায় তার বাসার সামনে থেকে তাকে ডেকে নিয়ে কোন কথা না বলে তার পায়ে গুলি করে। দুর্বৃত্তদের ছোড়া গুলিটি তার এক পা ভেদ করে অপর পায়ে গিয়ে লাগে। গুলির আওয়াজে এলাকাবাসীরা জড়ো হলে দুর্বৃত্তরা মোটরসাইকেল টান দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং উপস্থিত এলাকাবাসী তার চিকিৎসার জন্য তৎক্ষণাৎ খুলনা মেডিকেল কলেজে নিয়ে যায়।উক্ত ঘটনায় দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল ব্যবহার করে যার একটি কালো রং ও একটি লাল রঙের Apache RTR 4V ছিল বলে জানা যায়। তবে কে বা কারা কেন কি কারনে গুলি করে হত্যার চেষ্টা করেছিল সে বিষয়ে এখন পর্যন্ত কোন কিছু জানা যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.