1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, আহত অন্তত ১০

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদক।। আহতদের মধ্যে ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি আমিনুর রহমান এবং দৈনিক ঢাকার ডাক-এর প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু গুরুতর আঘাত পেয়েছেন।সাতক্ষীরা প্রেসক্লাবে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবের গেটে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি আমিনুর রহমান এবং দৈনিক ঢাকার ডাক-এর প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু গুরুতর আঘাত পেয়েছেন। তাদের মাথা ফেটে গেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, ‘আমরা প্রেসক্লাবে প্রবেশের সময় বহিরাগত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। এতে দুইজনের মাথা ফেটে যায়, অনেকেই কমবেশি আহত হন। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রেসক্লাব দখলে থাকা একটি বাহিনীর নেতৃত্বে এ হামলা হয়েছে।’তিনি আরও জানান, ঘটনার প্রতিবাদে আগামীকাল সকাল ১০টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রেসক্লাবে সেনাবাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক। তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি।’প্রসঙ্গত, সাতক্ষীরা প্রেসক্লাবকে ঘিরে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গত ৫ আগস্ট আবু সাঈদ ও আব্দুল বারীকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে আরেকটি কমিটিতে আবুল কাশেম সভাপতি এবং আসাদুজ্জামান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন। এ নিয়েই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আজ আবুল কাশেম ও আসাদুজ্জামানের নেতৃত্বে ৭০-৮০ জন সাংবাদিক প্রেসক্লাবে প্রবেশের সময় বহিরাগতরা তাদের ওপর হামলা চালায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.