1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের চাপায় নিহত ২, আহত ৬

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গা নিজখামার এলাকায় আজ সোমবার (৩০ জুন) সকাল ৯টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গ্যাস সিলিন্ডার বোঝাই একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইজিবাইককে ধাক্কা দেয়, এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের উপর উঠে যায় এবং একটি দোকানে গিয়ে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান এবং ছয়জন গুরুতর আহত হন।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ট্রাকটি জব্দ করে।

স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ও ট্রাফিক ব্যবস্থার অভাবেই এমন দুর্ঘটনা বেড়েই চলেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.