
বটিয়াঘাটা প্রতিনিধি।। খুলনার বটিয়াঘাটায় এক সরকারি কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগে রাজু মোল্লা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার রাজু মোল্লা বটিয়াঘাটা উপজেলার দারোগাভিটা আশিক নগর এলাকার নুর ইসলাম মোল্লার ছেলে।পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার এক সরকারি কর্মকর্তা নিহারের কাছে চাঁদা দাবি করেন রাজু মোল্লা। এ ঘটনায় ওই কর্মকর্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে বটিয়াঘাটা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। পরে উপজেলার দারোগাভিটা এলাকা থেকে অভিযুক্ত রাজু মোল্লাকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তারের এ ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।