1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

তাঁতীদল নেতা হুমায়ূন কবিরকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

খুলনা প্রতিনিধি।।গভীর শোক, বেদনা ও তীব্র ক্ষোভের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনটির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব সৈয়দ হুমায়ূন কবির নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের নৃশংস হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। তাঁকে কুপিয়ে হত্যার এই বর্বরোচিত ঘটনায় গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।একজন রাজনৈতিক সহযোদ্ধা, পরিচিত মুখ এবং একটি পরিবারের অত্যন্ত প্রিয় মানুষকে এভাবে অকালে হারানো সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ তাঁর পরিবার-পরিজনের জন্য অপূরণীয় ক্ষতি ও গভীর বেদনার। এই নৃশংস হত্যাকাণ্ডে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। একজন মানুষের জীবন কেড়ে নেওয়ার এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িত অপরাধীদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তাঁরা।বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা মহানগর তাঁতীদলের আহ্বায়ক জনাব মোঃ আবু সাইদ শেখসহ খুলনা মহানগর তাঁতীদলের সর্বস্তরের নেতৃবৃন্দ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।নেতৃবৃন্দ মরহুম সৈয়দ হুমায়ূন কবিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি ও গভীর শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে স্পষ্ট দাবি— এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে, প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.