1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

নগরীর রায়েরমহলে তাঁতি দলের এক নেতাকে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।। নগরীতে তাঁতীদলের নেতা সৈয়দ হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় মহানগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল বড় মসজিদের পেছনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে যায়।পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত ব্যক্তি ওই এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি তাঁতী দল খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁতীদল নেতা হুমায়ুন কবির রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ইল ক্যান্টিনে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র, রামদা ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায়।হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কোপানোর পাশাপাশি বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডটি হয়েছে দাবি করেছে ওই এলাকার স্থানীয় একটি সূত্র। ওই সূত্রটি আরও জানায়, তিনি একটি ফ্রিজ বাকিতে নিয়েছিলেন। সেই টাকা নিতে বিকেলে তার ব্যবসাপ্রতিষ্ঠানে চারজন যুবক আসে। প্রথমে তাদের সাথে হুমায়ূনের কথা কাটাকাটি হওয়ার পর তারা চলে যায়। পরবর্তীতে ওই চারজন যুবক ধারালো অস্ত্র নিয়ে হুমায়ূনের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায় এবং তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তদন্ত কার্যক্রম শুরু করেছি। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলানো হচ্ছে।এদিকে তাঁতীদল মহানগর শাখার আহ্বায়ক আবু সাইদ বলেন, নিহত হুমায়ূন কবির তাঁতীদল নগর শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.