1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

অর্থ আত্মসাত ও সহযোগিতা” কেসিসি’র লাইসেন্স শাখার ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ট্রেড লাইসেন্স শাখার ৩৪ লাখ টাকা আত্মসাত এবং সঠিকভাবে হিসাব যাচাই না করে আত্মসাতে সহযোগিতা করায় কেসিসি’র ৬ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুদকের উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান বাদি হয়ে মামলা দুটি দায়ের করেন।এর মধ্যে প্রথম মামলায় ট্রেড লাইসেন্স শাখার ৩৪ লাখ টাকা আত্মসাত করায় লাইসেন্স পরিদর্শক হাবিবুর রহমান, বিষয়টি তদারকি না করে দায়িত্ব অবহেলার দায়ে বরখাস্ত থাকা সিনিয়র লাইসেন্স অফিসার ফারুক হোসেন তালুকদার এবং জমা গ্রহণের সময় সঠিকভাবে হিসাব না করায় হিসাব বিভাগের ক্যাশিয়ার সঞ্জীব কুমার সাহাকে আসামি করা হয়েছে।দ্বিতীয় মামলায় ১১টি লাইসেন্স বই গায়েব করে অর্থ আত্মসাতের আলামত নষ্ট করায় লাইসেন্স পরিদর্শক হাবিবুর রহমান, মনিরুল ইসলাম, শেখ শাহেদ হাসান ও কাজী মনজুর উল আলম এবং সঠিকভাবে তদারকি না করে দায়িত্বে অবহেলা করার কারণে সাবেক সিনিয়র লাইসেন্স অফিসার ফারুক হোসেন তালুকদারকে আসামি করা হয়েছে। এর মধ্যে মনিরুল ইসলাম ও কাজী মনজুর উল আলম বর্তমানে কনজারভেন্সি সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছেন।কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ জানান, আরও ৬-৭ বছর আগের ঘটনায় মামলাগুলো দায়ের হয়েছে। এখনও কোনো নথি আমরা হাতে পাইনি। বিষয়টি বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.