1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

মিস্ত্রিপাড়ায় রহস্যজনক হত্যাকাণ্ড, ঘটনার আগে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের দাবি স্থানীয়দের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।।খুলনা নগরীর মিস্ত্রিপাড়া বাজারসংলগ্ন আনসার উদ্দিন লেনে সড়কের ওপর পড়ে থাকা এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মোঃ তুষার (২৭)। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।ঘটনাস্থলে মরদেহের পাশে একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন আর-১৫ মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়।ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কে বা কারা তুষারকে গুলি করেছে, কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত তুষার খুলনা মহানগরীর লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা। ভোরে মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করে।স্থানীয় সূত্রের দাবি, এর আগে নগরীর পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে দাবি করা হচ্ছে।গুলিবিদ্ধ হয়ে তিনি মোটরসাইকেনিয়ে সড়কে পড়ে যান। তবে স্থানীয়দের দেওয়া এসব তথ্যের সঙ্গে ঘটনার প্রকৃত যোগসূত্র এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধস্তাধস্তি, ছুরিকাঘাত ও গুলির ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।হত্যার নেপথ্যে কারন : ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন কালো রঙের আর-১৫ মোটরসাইকেল পাওয়া যাওয়ায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে মোটরসাইকেলটি কার, সেটি নিহত তুষারের ব্যবহৃত কি না কিংবা হত্যাকাণ্ডে এর কোনো ভূমিকা রয়েছে কি না—এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।এ ঘটনায় এখন পর্যন্ত হত্যার সুনির্দিষ্ট কারণ কিংবা জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।ভোরের নির্জন সড়কে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ এবং পাশে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল—সব মিলিয়ে ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রহস্য। তবে স্থানীয় সূত্রের দাবি ও পুলিশের প্রাথমিক তথ্যের বাইরে হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। তুষার হত্যার পেছনে ব্যক্তিগত বিরোধ, পূর্বপরিকল্পিত হামলা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো অজানা। তদন্তের অগ্রগতি এবং পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে এ ঘটনায় আরও তথ্য জানা যেতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.