1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বটিয়াঘাটা যুবদল নেতা বাহাদুর মুন্সির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, উপজেলা বিএনপির নিন্দা

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

বটিয়াঘাটা প্রতিনিধি।। খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. বাহাদুর মুন্সির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজি, বালুমহল দখল, ভূমিদস্যুতাসহ বিভিন্ন অভিযোগ তুলে অপপ্রচার চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বটিয়াঘাটা উপজেলা বিএনপি।এ ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম ও সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মো. বাহাদুর মুন্সি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন। তাঁদের দাবি, তিনি একজন স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিবিদ। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁকে বিভিন্ন সময়ে মামলা, হামলা, জেল-জুলুমের শিকার হতে হয়েছে। তাঁর রাজনৈতিক ও সামাজিক ভূমিকা নিয়ে নেতিবাচক প্রচারণা চালিয়ে তাঁকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করেন তাঁরা।বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া গুরুতর অভিযোগ তোলা গ্রহণযোগ্য নয়। অভিযোগের সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করা দায়িত্বশীল আচরণের পরিপন্থী বলেও উল্লেখ করেন নেতৃবৃন্দ।
বাহাদুর মুন্সির কিছু কৃষিজমি ও সম্পত্তি নিয়ে বিরোধ থাকার বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করা হয়। নেতৃবৃন্দ বলেন, সম্পত্তি নিয়ে কোনো বিরোধ থাকলে সংশ্লিষ্ট পক্ষের বৈধ কাগজপত্র ও প্রকৃত মালিকানা যাচাই করে আইনানুগ প্রক্রিয়ায় তার সমাধান করা উচিত। এ ধরনের বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো সমীচীন নয়।তাঁরা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য কিংবা সম্পত্তি-সংক্রান্ত বিরোধের কারণে যাচাই-বাছাই ছাড়া কারও বিরুদ্ধে অভিযোগ প্রচার করা অনুচিত। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার বন্ধ করে তথ্যের সত্যতা যাচাইয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।বিবৃতির শেষাংশে বটিয়াঘাটা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাহাদুর মুন্সির বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দায়িত্বশীল আচরণ এবং যাচাই করা তথ্যের ভিত্তিতে বক্তব্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.