1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বটিয়াঘাটায় এমপি আমির এজাজ খানের পূজামণ্ডপ পরিদর্শন ‘সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নেই

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

বটিয়াঘাটা প্রতিনিধি।। খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান বলেছেন, “এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা যে দলেরই হোক, আইনের আওতায় আনতে হবে।”রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা, বটিয়াঘাটা সদর, গঙ্গারামপুর ও সুরখালী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।পরিদর্শনকালে সংসদ সদস্য পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, পূজার আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।এমপি আমির এজাজ খান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। দুর্গাপূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমডি খায়রুল ইসলাম খান জনি, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. বাহাদুর মুন্সি, খুলনা জেলা ছাত্রদলের সদস্য সচিব ইসমাইল হোসেন খান, ছাত্রনেতা বায়েজিদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সংসদ সদস্যের পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় পূজামণ্ডপের আয়োজকরা তাদের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বটিয়াঘাটার বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন এবং সব ধর্মের মানুষের অংশগ্রহণে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.