1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ডেঙ্গু প্রতিরোধে খালিশপুর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

 

এজি রানা।। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে খুলনার খালিশপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।খালিশপুর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আবজাল হোসেন খাঁনের সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় হার্ডবোর্ড গেট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক  নজরুল ইসলাম মঞ্জু।এ সময় উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য মোঃ নিজামুর রহমান লালু, খালিশপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী শফিকুল ইসলাম শফি, সাবেক ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এইচ এম আবু সালেক, খুলনা মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন রাজা, মহিলা দল নেত্রী আইরিন জামান, বিএনপি নেতা সামসুর রহমান, খালিশপুর থানা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক পারভেজ মোল্ল্যা এবং সহসভাপতি বারেক হাওলাদার।এ ছাড়া সভায় খালিশপুর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ আলোচনা সভায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দের উপস্থিতিতে সচেতনতামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.