1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

নাগরিক আন্দোলন খুলনার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

 

এস এম মমিনুর রহমান।।নাগরিক আন্দোলন খুলনার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেলি আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার ৯ অক্টোবর ২০২৬ বিকেল সাড়ে ৪ টায় খুলনার কাজী আজহারুল হক মিলনায়তন (বিএমএ ভবন) সাত রাস্তার মোড় খুলনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরিক আন্দোলন খুলনার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলমের সভাপতিত্বে এবং জি এম আব্দুর রবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মোঃ হারুনর রশীদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডাঃ এ টি এম মঞ্জুর মোর্শেদ, কামরুজ্জামান, গাজী নওশের আলী, জনাব এম এ সবুর, জনাব এস এম ফরিদ আক্তার, এ কে এম গোলাম আজম, জি. এম. টিপু সুলতান, বীর মুক্তিযোদ্ধা স ম রেজাউল করিম, সুরাইয়া আক্তার দেবা, কামরুজ্জামান সাদ, কৃষিবিদ ড. মোঃ হারুনর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ. ফ. ম. মহসীন, সরদার শহিদুল ইসলাম, জি এম হাসান ও মোতাহার হোসেন বাবুসহ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ. ফ. ম. মহসীন নাগরিক আন্দোলন খুলনার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এবং ডাঃ এ টি এম মঞ্জুর মোর্শেদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক, এ গফুর মেমোরিয়াল হাসপাতালের স্বত্বাধিকারী ও নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠার লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম এবং নাগরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা নাগরিক অধিকার প্রতিষ্ঠা, জনস্বার্থ রক্ষা এবং সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.