1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে” — জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।। গভঃ ল্যাবরেটরী হাই স্কুল খুলনার জুনিয়র ও প্রাথমিক বৃত্তি এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মিজ হুরে জান্নাত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একটি শিক্ষার্থীর মেধা বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দিতে হবে।তিনি ৩ অক্টোবর শনিবার গভ. ল্যাবরেটরি হাই স্কুল শিক্ষা পরিবারের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চল, খুলনা এর উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান এবং সহকারী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, খুলনা জোন ইসরান সরদার।বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবু হানিফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস. এম, জহরুল ইসলাম।বিদ্যালয় সহকারী শিক্ষক জুবায়ের আলমের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস,এম সাইফুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে জুনিয়র ও প্রাথমিক বৃত্তি এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.