1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ফুলতলা বাজারে পচা মাংস বিক্রির অভিযোগে কসাই আনিসের ২১ দিনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

 

ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান।।খুলনার ফুলতলা বাজারে পচা মাংস বিক্রি এবং ফ্রিজে সংরক্ষিত মাংসের সঙ্গে তাজা গরুর রক্ত মিশিয়ে লাল করার অভিযোগে আনিস মোল্লা নামে এক মাংস ব্যবসায়ীকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফুলতলা বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে এ দণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযান চলাকালে জব্দ করা মাংসের গুণগত মান পরীক্ষা করেন ফুলতলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোল্লা পরাগ ইমাম।অভিযানে সহযোগিতা করে ফুলতলা থানা পুলিশের একটি দল। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত আনিস মোল্লাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অভিযানকালে বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা খাদ্য নিরাপত্তা, মাংস সংরক্ষণ এবং স্বাস্থ্যসম্মতভাবে ব্যবসা পরিচালনার বিষয়ে ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সেক্রেটারি এনামুল হোসেন পারভেজ ভূঁইয়া, সংগঠনের অন্যান্য কর্মকর্তা, বাজারের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। একই অভিযোগে ফের ব্যবস্থা, বাজারজুড়ে আলোচনা অভিযান সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, আনিস মোল্লার বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগে ব্যবস্থা নেওয়া ও জরিমানা করার তথ্য রয়েছে। এরপর আবারও একই ধরনের অভিযোগে অভিযান ও দণ্ডের ঘটনায় ফুলতলা বাজারের ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে প্রশ্ন উঠেছে—আগে ব্যবস্থা নেওয়ার পরও একই ধরনের অভিযোগে আবারও কেন তাকে আইনের আওতায় আসতে হলো? সংশ্লিষ্টদের মতে, বাজারে একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঠেকাতে নিয়মিত তদারকি, খাদ্যপণ্যের মান যাচাই এবং কার্যকর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.