1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

পাণ্ডুলিপি থেকে পুনর্জন্ম: ‘বিপন্ন বসবাস’ ঘিরে অচিন্ত্যকুমার ভৌমিক স্মরণে আবেগঘন মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।।বিশিষ্ট সাহিত্যিক, লেখক এবং বহুল আলোচিত আয়না নাটকের রচয়িতা অধ্যাপক অচিন্ত্যকুমার ভৌমিক-এর স্মরণে তাঁর রক্ষিত পাণ্ডুলিপির অংশবিশেষ নিয়ে প্রকাশিত গ্রন্থ ‘বিপন্ন বসবাস’-কে কেন্দ্র করে এক আবেগঘন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় শহীদ আসাদ রফিক গ্রন্থাগারে আয়োজিত এ সভায় সাহিত্যপ্রেমী, শিক্ষক, সংস্কৃতিকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা প্রয়াত এই সাহিত্যিকের সাহিত্যকর্ম, চিন্তাভাবনা ও সৃজনশীলতার নানা দিক তুলে ধরেন এবং তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অচিন্ত্যকুমার ভৌমিকের স্মৃতিচারণ করতে গিয়ে অনেক বক্তাই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁদের বক্তব্যে উঠে আসে— তাঁর রক্ষিত পাণ্ডুলিপি থেকে ‘বিপন্ন বসবাস’ গ্রন্থ প্রকাশের উদ্যোগ কেবল একটি বই প্রকাশ নয়, বরং তাঁর সাহিত্যকীর্তিকে নতুনভাবে পাঠকের সামনে উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রয়াস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত হোসেন বাচ্চু। আলোচনায় অংশ নেন অধ্যাপক আনোয়ারুল কাদের, অধ্যক্ষ শরিফ আতিকুজ্জামান, অধ্যাপক শংকর কুমার মল্লিক, গাজী নওশের আলী, প্রভাষক গৌতম কুমার কুন্ডু, গাজী টিপু সুলতান, ডেপুটি পোস্টমাস্টার শহিদুল ইসলাম, প্রভাষক হাবিবুর রহমান এবং নওরোজ আলী ফারাজীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, অচিন্ত্যকুমার ভৌমিকের সাহিত্যকর্ম সংরক্ষণ এবং তাঁর সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানো সময়ের দাবি। তাঁদের আশাবাদ, ‘বিপন্ন বসবাস’ গ্রন্থটি পাঠকদের কাছে তাঁর সাহিত্যভাবনা, জীবনদর্শন ও মানবিক বোধকে আরও গভীরভাবে তুলে ধরবে।

সভায় গ্রন্থটির প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে প্রয়াত সাহিত্যিক অচিন্ত্যকুমার ভৌমিকের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁর সাহিত্য উত্তরাধিকার সংরক্ষণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.