1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯০

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।।খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৯০ জন রোগী বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃতদের মধ্যে খুলনা জেলার দুইজন এবং বাগেরহাটের একজন রয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ২৯০ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৭৩ জন।জেলাভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি আক্রান্ত খুলনা জেলায়। সেখানে নতুন ভর্তি হয়েছেন ১৩৯ জন, যার মধ্যে সরকারি হাসপাতালে ৬৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৭৩ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, যশোরে ২৫ জন, বাগেরহাটে ১৮ জন, সাতক্ষীরায় ১৬ জন, কুষ্টিয়া ও ঝিনাইদহে ১০ জন করে, নড়াইলে ৭ জন, চুয়াডাঙ্গায় ৪ জন এবং মাগুরা ও মেহেরপুরে ২ জন করে নতুন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৩৯৯ জনে। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২০ জন মারা গেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, ৮ জন খুলনা জেলা হাসপাতালে, বাগেরহাটে ৩ জন এবং যশোরে ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৮ হাজার ৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ২২৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পরিষ্কার পানি অপসারণ এবং জ্বরের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.