
আজ ১৪ই সেপ্টেম্বর আনন্দ, ভালোবাসা ও শুভকামনায় উদযাপিত হচ্ছে মোসাম্মৎ ইসরাত জাহান হাফসার জীবনের প্রথম জন্মদিন। পরিবারের সবার আদরের হাফসা বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ ইউনুস আলী মোল্লার একমাত্র পুতনি।
প্রথম জন্মদিন উপলক্ষে পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সকলেই হাফসার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ, দীর্ঘায়ু এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।
জন্মদিনের শুভেচ্ছা:
শুভ জন্মদিন, প্রিয় হাফসা! আল্লাহ তাআলা তোমাকে নেক হায়াত, সুস্বাস্থ্য, জ্ঞান, প্রজ্ঞা ও অফুরন্ত সুখে পরিপূর্ণ জীবন দান করুন। তুমি পরিবার, সমাজ ও দেশের গর্ব হয়ে বেড়ে ওঠো—এই দোয়াই রইল।
শুভ জন্মদিন, মোসাম্মৎ ইসরাত জাহান হাফসা!