
ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান।। খুলনার ফুলতলায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইমরান খাঁন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে ফুলতলা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদ মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ছাতিয়ানী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর থেকে ইমরান খাঁনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ইমরান খাঁন ছাতিয়ানী গ্রামের রিজাউল খাঁনের ছেলে। তার মায়ের নাম নারগিচ বেগম। এ সময় পুলিশ তার কাছ থেকে ১৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় ফুলতলা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৩, তারিখ ১৩/০৩/২০২৬। গ্রেপ্তারকৃত ইমরান খাঁনের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।