1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আত্মপ্রকাশ: কাজল ইসলাম আহ্বায়ক

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

 

সাংস্কৃতিক অঙ্গনের স্থবিরতা দূর, অপসংস্কৃতির আগ্রাসন প্রতিরোধ এবং শুদ্ধ সংস্কৃতির চর্চা ও বিকাশের লক্ষ্যে খুলনায় আত্মপ্রকাশ করেছে নতুন অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনা’।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৬) নগরীর মডার্ণ ফার্নিচার মোড়ে সাইফুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতিব্যক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশেষ সভায় এ প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে কাজল ইসলামকে আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট খুলনা মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।কমিটির সদস্যরা হলেন— এস এম বদরুল আলম রয়েল, নাসির জোবেদ, আব্দুল আউয়াল সাগর, মনিরুজ্জামান মোড়ল, এনামুল হক, অ্যাডভোকেট জেবা রহমান, হিমাংশু বিশ্বাস, নুরুল হক লাভলু, সাবিত্রী গাইন নীলিমা, তারক চন্দ্র মণ্ডল, প্রীতিশ কুমার মণ্ডল, শেখ ওমরউদ্দীন, মো. সেলিম রেজা, আবরার আজম, শরিফ মাসনুন সামির, রাফিউল ইসলাম রিফাত আকাশ, এস এম শাহারুজ্জামান সজীব, কামিনী সুলতানা, শেখ তাঈম হোসেন এবং নার্গিস সুলতানা বৈশাখী।সভায় সিদ্ধান্ত হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ মহানগর কমিটি গঠন করবে এবং খুলনায় সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে সমন্বিত কর্মসূচি গ্রহণ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.