1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে লায়ন্স ক্লাবের বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

 

কন্ঠ রিপোর্ট : গতকাল ৩১ আগস্ট ২০২৬ ইং তারিখ দুপুর সাড়ে ১২ টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ অডিটোরিয়ামে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর আয়োজনে এবং কলেজ কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতায় বৃক্ষ বিতরণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের সহযোগী অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন সিকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর পরিচালক ডিস্ট্রিক্ট ডিজি টু এডভাইজার বিএনপি নেত্রী লায়ন এলিজা জামান।এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ এর অধ্যক্ষ লায়ন শেখ রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর প্রেসিডেন্ট ও লায়ন্স ইন্টারন্যাশনাল গেট লিডার লায়ন খান আক্তারুজ্জামান-এমজেএফ, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর উপদেষ্টা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট জোন চেয়ারপারসন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।কলেজ এর অধ্যক্ষ প্রফেসর লায়ন শেখ রফিকুল ইসলাম কে লায়ন ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান করেন লায়ন ইন্টারন্যাশনাল গেট লিডার লায়ন খান আক্তারুজ্জামান-এমজেএফ।এ সময় প্রধান ও বিশেষ অতিথি সহ অন্যান্যদের দেখা যাচ্ছে এর পর গত দুই দিন ধরে প্রধান অতিথি পিরোজপুর তাঁর নিজ এলাকায় সরকারি এবং বেসরকারি প্রাইমারি স্কুল, মাদ্রাসা, হাইস্কুল, কলেজ, স্কাউট, বিএনসিসি সহ ১৫ থেকে ২০ টি প্রতিষ্ঠানের মাঝে প্রায় ৩ হাজার গাছ বিতরণ করেন।বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, প্রভাষক সানাউল্লাহ, মিসেস হাসনে আরা হক নাসরিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.