1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

 

এস এম মমিনুর রহমান।।খুলনার ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ মাওলানা আ. ছ. ম. আব্দুর রহিমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩১ আগস্ট বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল গাউসুল আযম হাদি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন মোঃ বোরহান উদ্দিন মোল্লা (উপাধ্যক্ষ) অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফারজানা আক্তার, রাজিয়া সুলতানা, মনিরা আক্তার, শেখ মোঃ ওবায়দুল্লাহ, সহকারী শিক্ষক মনিরা মিতা, রাজিয়া সুলতানা ইংরেজি প্রভাষক সহ আরো অনেকে। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী অধ্যক্ষ মাওলানা আ. ছ. ম. আব্দুর রহিমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। পরে তাঁর সম্মানে আবেগঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.