1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

গিলাতলা দক্ষিণপাড়া ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

 

কন্ঠ রিপোর্ট।।পবিত্র ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে খুলনার খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়া ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের আয়োজনে এক আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনের একটি বিশেষ আকর্ষণ ছিল—কবর খনন ও দাফনকাজে নিঃস্বার্থভাবে নিয়োজিত ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা প্রদান।ক্লাবের সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ তারেক-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান হোসেন ইমন এর সঞ্চালনায় দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, এবং সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন।অনুষ্ঠানের শুরুতে এবং সামগ্রিক কার্যক্রমে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে কবর খনন ও দাফনকাজে আজীবন নিঃস্বার্থভাবে নিয়োজিত থাকা স্থানীয় গুণী ব্যক্তিদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, সমাজের এই নিভৃতচারী কর্মীরা কোনো প্রতিদান ছাড়াই বান্দার শেষ বিদায়ের মুহূর্তে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যান, তা সত্যিই অনুকরণীয় ও প্রশংসনীয়। ইয়াং টেন ব্রাদার্স ক্লাব এই মহৎ ব্যক্তিদের সম্মানিত করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।পরবর্তীতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গিলাতলা বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম আবুল বাশার জিহাদি।এ সময় আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন গিলাতলা মোল্লা পাড়া জামে মসজিদের পেশ ইমাম ও ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম বিল্লাহ, এবং ইমরান মোল্লা প্রমুখ।ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসমাইল বিশ্বাস , ক্লাবের উপদেষ্টা আমিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ডলার সহ ক্লাবের উপদেষ্টা, কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন‌।অনুষ্ঠান শেষে হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.