1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় মরা ও অসুস্থ গরুর মাংস বিক্রির সিন্ডিকেট আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

 

রূপসা প্রতিনিধি।। খুলনা রূপসায় মরা ও মারাত্মক অসুস্থ গরু জবাই করে ফ্রিজাতকরণ এবং পরবর্তীতে বিভিন্ন হোটেল ও মাংস বিক্রেতাদের কাছে সরবরাহকারী এক চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। গত ২৩ আগস্ট গভীর রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে এই অসাধু চক্রের সদস্যদের আটক করা হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার ইলাইপুর এলাকার ফ্রেশ সী ফুড এবং সাউদার্ন সী ফুড-এর সামনের একটি স্থানে দীর্ঘ দিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা তাদের অপকর্ম চালিয়ে আসছিল। তারা কম দামে অসুস্থ ও মৃতপ্রায় গরু সংগ্রহ করে জবাই করত এবং সেই মাংস ফ্রিজে সংরক্ষণ করে বাজারজাত করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট গভীর রাতে রূপসা বাসস্ট্যান্ড ক্যাম্পের ইনচার্জ নিউটন রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে চক্রের দুই জন সদস্যকে হাতেনাতে আটক করা হয় এবং তাদের কাছে থাকা ক্ষতিকর মাংস উদ্ধার করা হয়।​এ বিষয়ে রূপসা বাসস্ট্যান্ড ক্যাম্প ইনচার্জ নিউটন রায় জানান, জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ এ ধরনের অসাধু কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং জড়িতদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.