1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মামুন রেজা

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

 

কন্ঠ প্রতিনিধি।।সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং গণমাধ্যমের স্বার্থে কাজ করার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাব।শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় নগরীর সোনাডাঙ্গা এলাকার ১২৫/৬ সাত্তার বিশ্বাস সড়কে সংগঠনের কার্যালয়ে আয়োজিত পরিচিতি সভার মধ্য দিয়ে ৫১ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক কমিটির আত্মপ্রকাশ ঘটে।পরিচিতি সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নতুন নেতৃত্বের নাম। এতে মো. আনোয়ার হোসেন সভাপতি এবং মামুন রেজা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে নবনির্বাচিত কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, খুলনা বিভাগের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও শক্তিশালী করার পাশাপাশি পেশাগত মানোন্নয়ন, সম্প্রীতি বৃদ্ধি এবং গণমাধ্যমকর্মীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।নবগঠিত কমিটিতে কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র সাংবাদিক ও সংগঠক শাহবাজ জামানকে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের সকল সদস্যের আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠিত হবে। সেদিনই কমিটির অন্যান্য সদস্যদের নাম পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.