1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

চেকপোস্টে কেএমপির জালে দুই চোর, উদ্ধার হলো চুরি হওয়া মালামাল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানার চেকপোস্ট অভিযানে চুরির মালামালসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি কাটার, সিগারেট, নগদ টাকা, ব্যাটারি ও সয়াবিন তেল উদ্ধার করা হয়।পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত হরিণটানা থানাধীন হোগলাডাঙ্গা মোড়স্থ আল মদিনা ট্রেডার্স নামক বন্ধ দোকানের সামনে চেকপোস্ট ডিউটি চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— মো. আক্তারুল সরদার ওরফে আক্তার (৩৬), পিতা: মো. আজিবর সরদার (আবু তাহের), মাতা: মমতাজ বেগম, সাং: কাঠালতলা সরদারপাড়া, থানা: ডুমুরিয়া, জেলা: খুলনা এবং মো. ইয়াসিন শেখ (৩০), পিতা: শওকত শেখ, মাতা: বেনু শেখ, সাং: কাঠালতলা কুলবাড়িয়া, ৫ নং আটলিয়া ইউনিয়ন, থানা: ডুমুরিয়া, জেলা: খুলনা।

উদ্ধার হওয়া আলামত : আসামিদের হেফাজত থেকে জব্দ করা হয়েছে—চুরির কাজে ব্যবহৃত INDUSTRIAL 450 লেখা ১৮ ইঞ্চি একটি কাটার।একটি পানের দোকান থেকে চুরি হওয়া SHEIKH ব্র্যান্ডের ৫ প্যাকেট সিগারেট।নগদ ৪৬৫ টাকা (৫ টাকার ৪৭টি কয়েন, ২ টাকার ১০টি নোট, ৫ টাকার ৪০টি নোট এবং ১০ টাকার ১টি নোট)।পানের দোকানে আলো জ্বালানোর কাজে ব্যবহৃত একটি ব্যাটারি।একটি সাদা জারের ভেতরে সংরক্ষিত ২ লিটার সয়াবিন তেল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির স্বীকারোক্তি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, ২০ আগস্ট ২০২৬ ভোর আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে হরিণটানা থানাধীন বিধান সড়ক এলাকার একটি পানের দোকানের তালা কেটে তারা এসব মালামাল চুরি করে।এ ঘটনায় হরিণটানা থানায় সিআর মামলা নং-৬১, তারিখ ২০/০৮/২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ৩৮০/৪১১ ধারায় মামলা রুজু করা হয়েছে।কেএমপি জানিয়েছে, চুরি ও চোরাই মালামাল উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.