1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বয়রায় ছেলে ধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

 

এস এম মমিনুর রহমান।।খুলনার ফুলতলা বাজারের জমজম বস্ত্রালয়ের সেলসম্যান রাজু শিকদার (২৫) গণপিটুনিতে নিহত হয়েছেন। মঙ্গলবার ১৮ আগস্ট সন্ধ্যায় খুলনার রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে রাজু শিকদার একটি শিশুকে সঙ্গে নিয়ে রায়ের মহল এলাকায় অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে ‘ছেলেধরা’ সন্দেহে আটক করে গণপিটুনি দেন বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাজু শিকদার খুলনার ফুলতলা উপজেলার পাড়িয়ারডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ফুলতলা বাজারের জমজম বস্ত্রালয়ে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে নিহতের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তাদের দাবি, ‘ছেলেধরা’ সন্দেহে আকস্মিক গণপিটুনি নয়, বরং পরিকল্পিতভাবে রাজুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে পরিবারের এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ এবং রাজুর মৃত্যুর পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।তবে এ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.