1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বটিয়াঘাটায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

বটিয়াঘাটা প্রতিনিধি।।‘রূপালী মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খানের পক্ষে উপজেলা বিএনপির সদস্যসচিব ফারুক হোসেন খন্দকার।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লা, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, সমবায় কর্মকর্তা ফরিদ উদ্দিন, নৌ পুলিশের এসআই জান্নাত, ফায়ার সার্ভিস কর্মকর্তা নাজমুল হোসেন, প্রবীণ সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন মুন্সী, সাংবাদিক তরিকুল ইসলাম, ইমরান হোসেন, আসাদুজ্জামান উজ্জল, বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা ইমরান আহমেদ, সাংবাদিক শেখ রাসেল, বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান এবং ক্ষেত্র সহকারী শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.