1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনা মেডিকেলে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে সক্রিয় নারী সদস্য আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

 

এস এম মমিনুর রহমান।। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত নেশাজাতীয় পদার্থ ব্যবহার করে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে রোকিয়া বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা। ১১ মে গভীর রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, রাত আনুমানিক সোয়া ১১টার দিকে রোকিয়া বেগম নিজেকে রক্তদাতা পরিচয় দিয়ে হাসপাতালের ৪র্থ তলার মেডিসিন ওয়ার্ডে অবস্থানরত রোগীর স্বজনদের কাছে যান। তিনি কম্বল বিতরণের কথা বলে কৌশলে কয়েকজনের ওপর নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ভুক্তভোগীরা অসংলগ্ন আচরণ শুরু করলে দায়িত্বরত আনসার সদস্যদের সন্দেহ হয়। পরে পিসি মোঃ জাকির হোসেনে-এর নেতৃত্বে আনসার সদস্য জাহাঙ্গীর আলম, অনুপ বাড়ৈ ও মশিউর হোসেনের সমন্বয়ে গঠিত একটি টহল দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত নারীকে হাতেনাতে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ ছিনতাই হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত সামগ্রী প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় আটককৃত নারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতার প্রশংসা করেন। তারা জানান, সময়মতো আনসার সদস্যরা এগিয়ে না এলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতো। হাসপাতাল কর্তৃপক্ষও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের জন্য আনসার সদস্যদের ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.