
কন্ঠ প্রতিবেদন।। খুলনা মেডিকেল কলেজের সাবেক সফল পরিচালক এবং ফুলতলা উপজেলার কৃতি সন্তান ডাক্তার এটিএম মঞ্জুর মোর্শেদ মানবিক সেবা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর কাছে একজন দরদী ও মানবিক চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করেছেন।ফুলতলা এ গফুর মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চিকিৎসাসেবার পাশাপাশি তিনি অসহায়, গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি তার সামর্থ্য অনুযায়ী অনুদান ও সেবা দিয়ে আসছেন। তার এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করেছে।মানবসেবায় নিবেদিত ডাক্তার এটিএম মঞ্জুর মোর্শেদের প্রতি রইল আন্তরিক শুভকামনা ও প্রাণঢালা অভিনন্দন। তাঁর এই মহৎ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এটাই প্রত্যাশা।