1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ফুলতলায় এমসিএসকে এর ধারাবাহিক সাফল্য এসএসসি ২০২৬-এ শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ১৩১ ক্যাডেট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

 

এস এম মমিনুর রহমান।।যশোর মাধ্যমিক ও  উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে)। প্রতিষ্ঠানটির ২৩তম বয়েজ শাখা ও ১২তম গার্লস শাখার ক্যাডেটরা এবারও শতভাগ পাসের গৌরব ধরে রেখেছে। চলতি বছর এমসিএসকে থেকে মোট ১৪১ জন ক্যাডেট এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে বয়েজ শাখার ৮১ জন এবং গার্লস শাখার ৬০ জন ক্যাডেট রয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, পরীক্ষায় অংশগ্রহণকারী ১৪১ জন ক্যাডেটের সবাই কৃতকার্য হয়েছে। এর মধ্যে ১৩১ জন ক্যাডেট জিপিএ-৫ (এ+গ্রেড) অর্জন করেছে এবং বাকি ১০ জন ক্যাডেট ‘এ’ গ্রেড পেয়েছে। এমন ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ধারাবাহিকভাবে শতভাগ পাসের পাশাপাশি বিপুলসংখ্যক ক্যাডেটের জিপিএ-৫ অর্জন এমসিএসকের শিক্ষার মান ও ক্যাডেটদের কঠোর অধ্যবসায়ের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ক্যাডেটদের এই অসাধারণ ও গৌরবময় অর্জনে এমসিএসকের পরিচালনা পর্ষদের সভাপতি ও অধ্যক্ষ সকল ক্যাডেট, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ভবিষ্যতেও শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে ক্যাডেটরা দেশের সুনাম বয়ে আনবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.