1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

‎ফুলতলায় প্রতিবন্ধী বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাৎ ম্যানেজিং কমিটির বিরুদ্ধে সাংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

 

খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান।।
খুলনার ফুলতলার ডাউকোনা ময়না বেগম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইয়াছিন সরদার ও সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী।গতকাল শনিবার ৮ই আগস্ট সকাল ১১টায় ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন বিদ্যালয়ের পক্ষে মো. শহিদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ডাউকোনা ময়না বেগম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়টি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠানে বর্তমানে ২৭জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। ‎তিনি আরো জানান, ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইয়াছিন সরদার ও সদস্য মিজানুর রহমানের বিদ্যালয়ের উন্নয়নের কথা বলে বিভিন্ন সময়ে শিক্ষক ও কর্মচারীদের কাছ থেকে জনপ্রতি ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব অর্থ নেওয়া হলেও প্রতিষ্ঠানের দৃশ্যমান উন্নয়ন হয়নি।লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, সম্প্রতি বিদ্যালয়টি সরকারি করণের কথা বলে ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য আবারও বড় অঙ্কের টাকা দাবি করছেন। এ ছাড়া কয়েকজনের কাছ থেকে টাকা গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় শিক্ষক-কর্মচারীদের চাকরিচ্যুত করার হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। ‎এ বিষয়ে শিক্ষক ও কর্মচারীরা যৌথভাবে গত ২ আগস্ট দুর্নীতি দমন কমিশনের খুলনা কার্যালয়ের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এ তথ্য সাংবাদ সম্মেলনে জানানো হয়। বক্তারা অভিযোগ গুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে বিদ্যালয়টি যাতে সুষ্ঠু ও দুর্নীতিমুক্ত পরিবেশে পরিচালিত হয়, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। ‎এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইয়াছিন সরদারের বক্তব্য জানতে তার মুঠোফোন বন্ধ থাকায় এবং সদস্য মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.