1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বাংলা নিউজ টিভি ২৪-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

 

শাহবাজ জামান খুলনা।। জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো অনলাইন সংবাদ মাধ্যম ‘বাংলা নিউজ টিভি ২৪’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শনিবার বিকেলে নগরীর কাইফেং রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলা নিউজ টিভি ২৪-এর সম্পাদক মামুন রেজার সভাপতিত্বে এবং সাংবাদিক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-র চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক ফোরামের মহাসচিব এস এম ইকবাল হাসান তুহিন, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, শ্রমিক নেতা আবু দাউদ দ্বীনমোহাম্মদ মৃধা, বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান, খুলনা নিউজ টিভির সম্পাদক মণ্ডলীর সভাপতি আলহাজ্ব রোটারিয়ান মোঃ আলতাফ হোসেন, প্রধান সম্পাদক কাজী মিজানুর রহমান, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, দৈনিক খুলনা টাইমসের বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি এবং দৈনিক খুলনার কণ্ঠের সম্পাদক শাহবাজ খান।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি নেতা জাফরি নেওয়াজ চন্দন, জেলা সাইবার দলের সভাপতি মেহেদী হাসান বাবু, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিউর রহমান, বিএনপি নেতা ইকরামুল কবির মিল্টন, কাজী নজরুল ইসলাম, মুসা হোসেন খান, মোঃ মিজানুর রশিদ, মেহেদী হাসান সোহাগ, আবিদ হোসেন, মনিরুজ্জামান মনি, কাজী ওয়ায়েজউদ্দিন সেন্টু ও সাইবার দল নেতা সালমান সরদার।এছাড়াও প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলা নিউজ টিভি ২৪-এর যুগ্ম সম্পাদক শাহীন হোসেন, নির্বাহী সম্পাদক সৈয়দ ইসমাম তাহসিন সৌমিক, সহকারী সম্পাদক হায়দার আলী, মোঃ মাসুদ রেজা, মোঃ নুরুল ইসলাম, মোঃ মেহেরাব হোসেন রাজু, মোঃ খলিলুর রহমান এবং মোঃ আসাদুজ্জামান গাজী।আলোচনা সভা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। পরবর্তীতে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.