1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনা মহানগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

 

 

কন্ঠ প্রতিবেদন।।খুলনা নগরীর মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ৯৫৮ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। শনিবার সকাল পৌনে ৯টার দিকে এ অভিযান চালায় তারা। এ সময় তারা চারজন মাদক কারবারীকে আটক করে।

আটককৃত কারবারীরা হলেন, মিয়াপাড়া এলাকার বাসিন্দা খোকন মিয়ার ছেলে নাসির উদ্দিন সেন্টু (৩৭) ও তার স্ত্রী সাফিয়া বেগম (৩২), কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী এলাকার বাসিন্দা মোঃ শফিকের স্ত্রী মারিয়াম (২০) ও আব্দুল্লার স্ত্রী আয়শা।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা সদর থানার মিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চার মাদক কারবারীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে উল্লিখিত পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.