1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

পরিবেশ সুরক্ষা ও নগর সবুজায়নে ১৭ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।।পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নগর সবুজায়নের লক্ষ্যে খুলনা মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় বয়রা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ১৭ নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, “পরিবেশ রক্ষা ও একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমাদের সবুজায়ন কার্যক্রমের সূচনা হলো।আজ থেকে ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশ, খালি জায়গা এবং উপযুক্ত স্থানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান থাকবে।”তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।আয়োজকরা জানান, ওয়ার্ডজুড়ে পর্যায়ক্রমে হাজারো গাছের চারা রোপণ এবং সেগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকলে ১৭ নম্বর ওয়ার্ড একসময় সবুজে ঘেরা একটি আদর্শ ওয়ার্ডে পরিণত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.