1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বটিয়াঘাটায় শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি আমীর এজাজ খানের

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

বটিয়াঘাটা প্রতিনিধি: খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান বলেছেন, “যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত।” তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবমুখী ও কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।সোমবার দুপুরে বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক আহ্বায়ক ও এমপি প্রতিনিধি এমডি খায়রুল ইসলাম খান জনি, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম এবং উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী।এমপি আমীর এজাজ খান শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব কার্যক্রম সুস্থ দেহ ও মন গঠনের পাশাপাশি দেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.