1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ফুলতলায় হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল : স্থানীয় সাংবাদিক সহ গ্রেফতার-৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

 

খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান।।ফুলতলায় এক যুবককে ‘হানি ট্র্যাপে’ ফেলে নির্জন কক্ষে আটকে রেখে মারধর, নগ্ন ভিডিও ধারণ এবং ১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের নারীসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ভিকটিম যুবককেও উদ্ধার করা হয়েছে। গত ২৯ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে ফুলতলা বাজারের জামিরা সড়কের ঢাকা আবাসিক হোটেলের মালিক বিল্লাল হোসেন সজিবের বাড়িতে এই অপরাধমূলক ঘটনাটি ঘটে। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, যশোরের কোতোয়ালী থানার ইচ্ছাপুর গ্রামের মোঃ মিলন হোসেন (৩৮) কে আসামি সাবিনা বিশ্বাস ওরফে রিয়া বিশ্বাস (৩০)ডেকে ফুলতলার উক্ত বাড়িতে নিয়ে আসেন।সেখানে পূর্ব পরিকল্পিত ভাবে সাবিনা বিশ্বাস, ঝুমুর জমাদ্দার (৩২), দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকা প্রতিনিধি সাদ্দাম হোসেন সুমন (৩৬) এবং তাদের অজ্ঞাতনামা আরও ২-৩ জন সহযোগী পরস্পর যোগসাজশে মিলন হোসেনকে জিম্মি করে ‘হানি ট্র্যাপে’ ফেলে। পরবর্তীতে আসামিরা ভিকটিমকে বেধড়ক মারধর করে, ও জোরপূর্বক তাঁর নগ্ন ভিডিও ধারণ করে এবং তাকে জিম্মি করে ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। ভিকটিমের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে চক্রটির ৩ নম্বর আসামি সাদ্দাম হোসেন সুমন পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম মিলন হোসেনকে উদ্ধার করে এবং জড়িতদের হেফাজতে নেয়। আটককৃত আসামিরা হলেন যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া বৌ-বাজারের আব্দুল মজিদ মোড়লের মেয়ে সাবিনা বিশ্বাস ওরফে রিয়া বিশ্বাস, ফুলতলা উপজেলার দামোদর গ্রামের (বর্তমানে ঢাকা আবাসিক হোটেল মালিকের ভাড়াটিয়া) আঃ রশিদ জমাদ্দারের মেয়ে ঝুমুর জমাদ্দার।এবং খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে সাদ্দাম হোসেন সুমন (৩৬)। সুমন স্থানীয় একটি আঞ্চলিক পত্রিকা দৈনিক ফুলতলা প্রতিদিনের প্রতিনিধি হিসেবে কাজ করতো বলে জানা যায়। ঘটনায় ভিকটিম মোঃ মিলন হোসেন বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(২)/৮(৭) ধারায় ফুলতলা থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং- ৬, জিআর- ৬৯, তারিখ- ৩০/০৭/২০২৬ খ্রিঃ)। এদিকে এ ঘটনার পর সাদ্দাম হোসেন সুমনকে দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.