1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম ঠেকাতে মাঠে জেলা প্রশাসক, খুলনার বিভিন্ন ওয়ার্ডে সরেজমিন পরিদর্শন

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।।খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন খুলনার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত। টিসিবির পণ্য সুষ্ঠুভাবে বিক্রি হচ্ছে কি না, নির্ধারিত ব্যবস্থাপনা অনুসরণ করা হচ্ছে কি না এবং প্রকৃত ভোক্তারা নির্বিঘ্নে পণ্য পাচ্ছেন কি না—এসব বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।

সোমবার (২৭ জুলাই ২০২৬) মহানগরীর বিভিন্ন এলাকায় পরিদর্শনকালে জেলা প্রশাসক টিসিবির পণ্য সরবরাহ, বিক্রয় ব্যবস্থাপনা এবং চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনের এক পর্যায়ে তিনি সুবিধাভোগী ভোক্তাদের সঙ্গে কথা বলেন। নির্ধারিত নিয়ম অনুযায়ী তারা নির্বিঘ্নে টিসিবির পণ্য ক্রয় করতে পারছেন কি না, সে বিষয়ে সরাসরি মতামত নেন এবং মাঠপর্যায়ে দায়িত্বরত সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক হুরে জান্নাত টিসিবির পণ্য বিক্রিতে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি প্রকৃত সুবিধাভোগীদের হাতে সরকারি ভর্তুকির এসব পণ্য যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরফা সুলতানা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং টিসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সরকারি সহায়তা কর্মসূচির অংশ হিসেবে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম যাতে স্বচ্ছ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক থাকে, সে লক্ষ্যেই জেলা প্রশাসনের এ ধরনের মাঠপর্যায়ের তদারকি অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.