1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

বটিয়াঘাটায় অটো চালক রাজন হত্যা মামলায় এক আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

 

বটিয়াঘাটা প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হওয়া যুবক সজিব হাওলাদার রাজন (২৫) হত্যা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আসামি রাজ শিকদার (২৩)। তিনি রাজু শিকদারের ছেলে। তার বাড়ি খুলনা মহানগরীর বানিয়াখামা এলাকার জাহিদুর রহমান ক্রস রোডে।পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার গভীর রাতে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনের নির্দেশনায় বটিয়াঘাটা থানা পুলিশ ও খুলনা সদর থানার পুলিশের যৌথ অভিযানে রাজ শিকদারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরও অজ্ঞাতনামা দুইজনকে আসামি করা হয়েছে।এর আগে গত ২২ জুলাই উপজেলার তেঁতুলতলা-আশিক সড়কের মাঝামাঝি এলাকার একটি বিলের মধ্যে অবস্থিত পরিত্যক্ত ঘর থেকে সজিব হাওলাদার রাজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের নাক, চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে নিহতের স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।নিহতের পরিবার জানায়, ২১ জুলাই রাজন তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার ব্যবহৃত ইজিবাইকটি হরিণটানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। গাড়ির চারটি ব্যাটারি পাওয়া যায়নি।এ ঘটনায় নিহতের মা রাশিদা বেগম (৪৩) বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি ২৩-০৭-২০২৬ তারিখে রুজু করা হয়। মামলার নম্বর-১০। মামলায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় রাজ শিকদারসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করা হয়েছে।বটিয়াঘাটা থানার ওসি মারুফ হোসেন জানান”,গত বৃহস্পতিবার সন্ধার আগে লাসটির খবর পেয়ে দ্রুত আমরা ঘটনা স্থলে যাই সেখানে লাসটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে পরিবারের সদস্যরা লাসটি চিনতে পেরে ঘটনাস্থলে এসে লাসটি তাদের বলে সনাক্ত করে।তাৎক্ষণিকভাবে হথয়ার রহস্য ও এই হত্যার সাথে জড়িতদের বিষয় তদন্ত করি এবং হত্যার সাথে জড়িত ১ জনকে আটক করি।আসামী কোর্ট ১৬৪ ধারায় স্বীকারক্তি মুলক জবান বন্দী দেয়।হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.