1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনাকে সমৃদ্ধ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে: মঞ্জু

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।।খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, “সাহিত্য সমাজের দর্পণ। কবি-সাহিত্যিকরা তাঁদের লেখনীর মাধ্যমে সমাজের নানা দিক তুলে ধরেন, যা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। তাই তাঁরা জাতির অমূল্য সম্পদ।”শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় নগরীর উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনার নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। একসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহব্যাপী সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হতো। সেই ধারা পুনরুজ্জীবিত করতে নজরুল বর্ষকে ঘিরে আরও বেশি সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান তিনি। এ সময় তিনি নগরীর একটি গুরুত্বপূর্ণ চত্বরের নাম ‘নজরুল চত্বর’ করার উদ্যোগ, একটি কালচারাল সেন্টার নির্মাণ এবং খুলনাকে সমৃদ্ধ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তুলতে কেসিসির সার্বিক সহযোগিতার ঘোষণা দেন।খুসাসের সভাপতি মো. জিনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্য বিশারদ অধ্যাপক আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুসাসের প্রতিষ্ঠাতা স ম হাফিজুল ইসলাম, প্রধান উপদেষ্টা কবি শেখ মনিরুজ্জামান লাভলু এবং কবি ও নজরুল গবেষক সৈয়দ আলী হাকীম।সংবর্ধিত অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নিত্যানন্দ মণ্ডল এবং অটোমেটিক বিদ্যুৎ ডিটেকশন হেলমেটের আবিষ্কারক প্রকৌশলী তন্ময় রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুসাসের উপদেষ্টা ও বেতার ব্যক্তিত্ব শেখ আছাদুজ্জামান মিথুন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী কবি আজাদুল হক আজাদ (সদস্য সচিব, খুলনা কবি-সাহিত্যিক ফোরাম), কবি ও গল্পকার শামিমা সুলতানা নিলু (সভাপতি, লেখিকা সংঘ), জমাল উদ্দিন (সভাপতি, জাতীয় কবি শিক্ষা ও গবেষণা পরিষদ), মেঠকবি মফিদুল ইসলাম (সভাপতি, জেলা গাঙচিল), সাইফুর মিনা (প্রতিষ্ঠাতা, নতুনতারা), কলি খান (সভাপতি, আবৃত্তি ইশকুল), কবি মনিরুজ্জামান মোড়ল (সাধারণ সম্পাদক, সাহিত্য সংসদ), কবি ও বেতার ব্যক্তিত্ব সোনিয়া হক (সাধারণ সম্পাদক, স্বপ্নসারধি), অধ্যাপক আজিজুল ইসলাম টিপু (সভাপতি, সাহিত্য একাডেমী), ওলিউল ইসলাম (প্রতিষ্ঠাতা, মোহনা সাহিত্য ও সমাজকল্যাণ সংগঠন), কবি কামরুল হাসান মৃধা (সাধারণ সম্পাদক, জেলা গাঙচিল), আসিফ ইকবাল (প্রতিষ্ঠাতা, রূপসা সাহিত্য সংগঠন-রূসাস), শরিফুল আলম (সাধারণ সম্পাদক, রূসাস), কবি জামিল আহমেদ ও কবি বদিউল আলম চৌধুরী (অজস্র কলমের ছোঁয়া) এবং কবি ও সংগঠক শাহিদা পারভিন (প্রতিষ্ঠাতা, আমাদের কথা সাহিত্য পরিষদ)।আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, বইয়ের মোড়ক উন্মোচন, গুণীজন সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.