1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ইটপাটকেলের জোড়াতালি, ঝুঁকিতে লাখো মানুষের যাতায়াত

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

 

ডুমুরিয়া থেকে রনি।।দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা। টানা বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানের খানাখন্দ পানিতে তলিয়ে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ভোমরা স্থলবন্দরগামী পণ্যবাহী ট্রাক, বাস ও অন্যান্য যানবাহন ধীরগতিতে চলাচল করায় ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্যও।সরেজমিনে দেখা গেছে, নিছখামার, হোগলাডাঙ্গা, ডুমুরিয়া, আঙ্গারদহ, চাকুন্দিয়া ও চুকনগরসহ বিভিন্ন এলাকায় সড়কের পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, স্থায়ী সংস্কারের পরিবর্তে ইটপাটকেল ফেলে দায়সারা মেরামত করায় অল্প সময়ের মধ্যেই সড়ক আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।বাসযাত্রী কায়রুল আলম বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে চালকদের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। এতে রোগী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন, অতিরিক্ত ওজনের যানবাহন, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং মানসম্মত সংস্কারের অভাবে মহাসড়কের বিভিন্ন অংশ দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি দ্রুত টেকসই সংস্কারের দাবি জানান।এ বিষয়ে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুল হক জানান, জিরো পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত তিনটি অংশে কংক্রিটের কাজ শেষ হয়েছে। বাকি প্রায় ১০ কিলোমিটার সড়কের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং শিগগিরই সংস্কার কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.